Flash News
  1. বিজেপির NDA-তে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা!
Friday, June 12, 2026

নিঃস্ব মমতা কংগ্রেসের হাত ধরে আবার ঘরে ফিরবে ?

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital:

মমতার নিজের তৈরি তৃণমূল দল আর মমতার নেই । হাত ছাড়া হতে চলছে সাধের সততার প্রতীক জোড়াফুলও ! 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ‌্যা বেড়ে দাঁড়াতে চলছে ৬৫। এই পর্বে ফিরহাদের ভূমিকা রয়েছে বলে সূত্রের খবর।                       বিজেপির NDA-তে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা!

 কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে তৃণমূল। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরেই বেড়েছে জল্পনা। এই বিষয়ে ঋতব্রত বলেন, “কে, কার সঙ্গে, কোথায় বৈঠক করছে, তাতে কিছু যায় আসে না। সংখ্যাটা ৬৪ পেরিয়ে গিয়েছে। কাল কেউ এলে ৬৫ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরাই তো তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশছি না। আমি যতদূর জানি, তাতে সংখ্যাগরিষ্ঠ এমপি-এমএলএ মিশছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক ছিলেন এককালে। পরে তাঁর হাত ধরেই রাজনীতিতে পা দেন। অনেকে বলেন, গত কয়েক বছরে ধীরে ধীরে চালচলন, পোশাক-আশাক, ভাবভঙ্গি— তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই অনুসরণ করা শুরু করেছিলেন দলের যুবনেত্রী সায়নী ঘোষ! এমনকি, মমতা দেশের প্রধানমন্ত্রী হবেন বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হওয়ার মাস দেড়েক পর সেই সায়নীই এ বার বেসুরো।                                      মমতা কি আদো আর ঘুরে দাঁড়াতে পারবে ?

খেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। অতঃপর রাজ্যসভায় যে তৃণমূল কার্যত ধূলিস্যাৎ হওয়ার পথে, তা বলাই বাহুল্য।

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে সায়নী-মালা-মিতালি-ইউসুফের পাশাপাশি প্রতিমা মণ্ডলও ছিলেন বলে সূত্রের দাবি। আদি তৃণমূলে এখনও অবধি খাতায়-কলমে ‘আছেন’— অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, কীর্তি আজাদ। 

মমতা দিল্লি থেকে ফিরলেও আসেননি অভিষেক। গ্রেফতারির ভয়েই দিল্লিতে থেকে গেছেন? 

'আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে, অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে, 'মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান', বিস্ফোরক মন্তব্য এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। CID দফতর, ভবানীভবনে হাজিরা দিতেই হবে তাঁকে। আজ, সন্ধ্যা ৬টার মধ্যেই ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। 

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। সই জালিয়াতি কাণ্ডে বারবার সিআইডি-র (CID) তলবেও হাজিরা দেননি। দিল্লি থেকেও কলকাতায় ফিরছেন না।                        শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এবার আরও বিপাকে পড়লেন অভিষেক। ভিন রাজ্য থেকেও হাজিরার সমন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। ২০২১-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায়  তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই ভাঙনের অন্যতম মুখ হয়ে উঠেছেন কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগ, অসন্তুষ্ট সাংসদদের একত্রিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অন্যদিকে বিধানসভার বিদ্রোহী শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে আসছে।

তবে রাজনৈতিক মহলের বড় অংশের নজর রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। অনেকের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বিজেপি নেতৃত্ব ধীরে ধীরে দলের ভিত নাড়িয়ে দিয়েছে। শুভেন্দু নিজে দীর্ঘদিন তৃণমূলে থাকার কারণে দলের সাংগঠনিক শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে, রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগকে ঘিরেও জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।  পুরীর নীচে প্রাচীন শহর, জগন্নাথ মন্দির থেকে সমুদ্র পর্যন্ত ছিল সুড়ঙ্গ

ফলে এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের এই ধারাবাহিক ভাঙন কি শুধুই ক্ষমতা হারানোর স্বাভাবিক ফল, নাকি এর পিছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? উত্তর মিলবে আগামী দিনে, তবে আপাতত রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা রাজ্য রাজনৈতিক
Related News