NDA-তে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা!
তৃণমূলে বিদ্রোহ থামছেই না। বিধায়করা আগেই বিদ্রোহ করেছেন। এবার লোকসভাতেও বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার বড় ধাক্কা খেল তৃণমূলের সংসদীয় শিবির। দলের একদল বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি জমা দিয়েছেন। মমতা কি আদো আর ঘুরে দাঁড়াতে পারবে ??
দলীয় সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের মোট ২৮ জন লোকসভা সদস্যের মধ্যে অন্তত ২০ জন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভাতার রাজনীতিই কি ভোটের ভবিষ্যৎ!
এনডিএ-এর অংশ হতে চেয়ে আবেদন করলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা৷ ইতিমধ্যেই তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা এনডিএ-এর অংশ হতে চেয়ে আবেদন করে চিঠি দিয়েছেন বলে খবর৷ তৃণমূলের ২০ জন বিক্ষুব্ধ সাংসদ এই চিঠি দিয়েছেন বলে খবর৷ লোকসভায় তৃণমূলের দলনেতা হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা
তবে সেই বৈঠকের আবহেই তৃণমূলের একাংশের অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। সূত্রের খবর, রবিবার রাজধানীতে এক গোপন বৈঠকে অংশ নেন দলের একাধিক সাংসদ। ডিভোর্স হলেও সন্তানের জন্ম শংসাপত্রে থাকবে বাবার নাম
আজ সকাল থেকে শুরু হয় বৈঠক। সেই বৈঠকেই নজিরবিহীন ছবি সামনে আসে। দেখা যায়, বৈঠকের শুরুতেই সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বৈঠকেও একেবারে তাঁর পাশে বসতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। রাজধানীতে সেই বৈঠক চলাকালীনই ভেঙে টুকরো হয়ে গেল তৃণমূলের সংসদীয় দল। বস্তুত, ছবি যা দাঁড়িয়েছে তাতে বলাই যায়, মমতা ইন্ডিয়ায়, আর তৃণমূল এনডিএ-তে !