Flash News
  1. প্রথম দফায় বাংলায় রেকর্ড ভোটদান
Saturday, April 25, 2026

আম আদমি পার্টি (আপ)-তে বড়সড় ভাঙন: রাঘব চাড্ডা সহ সাতজন সাংসদ বিজেপিতে

banner

journalist Name : তমজয় শ্রীমানী

#Pravati Sangbad Digital :

রাঘব চাড্ডা জানিয়েছেন, দল তার আদর্শ থেকে সরে এসেছে এবং তিনি নিজেকে 'ভুল দলে সঠিক মানুষ' বলে মনে করছেন।

২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) আম আদমি পার্টির (AAP) ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭ জন সাংসদ পদত্যাগ করে বিজেপি-তে যোগ দিয়েছেন। এই বড় দলবদলের নেতৃত্বে ছিলেন রাঘব চাড্ডা, যিনি দাবি করেছেন যে দুই-তৃতীয়াংশের বেশি সাংসদ দল ছাড়ায় তাদের সদস্যপদ বাতিল হবে না।

রাঘব যে বিজেপি-তে যাবেন, তা একপ্রকার প্রত্যাশিত ছিল আপ নেতৃত্বের কাছে। তবে বাকি ছয় সাংসদের অসন্তোষ আঁচ করতে পেরে সক্রিয় হয়েছিলেন নেতৃত্ব। এমনটাই বলছে সূত্র। সেই সূত্রই বলছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য ছ’জনকে শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে ডেকেছিলেন কেজরীবাল। কিন্তু সেই বৈঠক আর হয়নি। শুক্রবারই রাঘব জানিয়ে দেন, তিনি দল ছেড়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন। তাঁর সঙ্গে দল ছেড়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন অশোক মিত্তল, সন্দীপ পাঠক। সেই মতো শুক্রবার তিন জন বিজেপি-তে যোগদান করেন। সেই সঙ্গে আপ ছেড়ে বিজেপি-তে যোগদানের কথা ঘোষণা করেন হরভজন সিংহ, রাজিন্দর গুপ্ত, বিক্রম সাহনি এবং স্বাতী মালিওয়াল।

এই ঘটনা ২০২৬ সালের আসন্ন পাঞ্জাব নির্বাচনের আগে কেজরিওয়ালের দলের জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছেl

অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং এই ঘটনাকে "পাঞ্জাববাসীদের সাথে বিশ্বাসঘাতকতা" বলে অভিহিত করেছেন এবং বিজেপিকে 'অপারেশন লোটাস' চালানোর জন্য দায়ী করেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক দেশ
Related News