Flash News
  1. ৭১ এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু নতুন সরকারের
Saturday, February 21, 2026

স্পিকারের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, আসন্ন বাজেট অধিবেশনে অনাস্থা প্রস্থাব পেশের দাবি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি! গতকাল মুলতুবি প্রস্তাব পেশ করাকে নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে পরে বিধানসভার অধিবেশন কক্ষ। একে একে বিজেপির বিধায়করা বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। তারপরেই রাজ্যের বিরোধী দলনেতার মুখে এমন কথা। তিনি জানান “বিধানসভার অধ্যক্ষ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ, তার বিরুদ্ধে আসন্ন বাজেট অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে”। উল্লেখ্য, গতকাল বিজেপির পক্ষ থেকে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে আলোচনার দাবি করা হয়, সেই সাথে আরও বলা হয় রাজ্যের গোটা মন্ত্রীসভা দুর্নীতি গ্রস্থ। তখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বিষয় আদালতে বিচারাধীন, তাই বিধানসভা চত্বরে এই নিয়ে আলোচনা না করাই ভালো”। সূত্রের খবর, এর পরেই বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে অবশ্য বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য অনুমতি দিলেও রাজ্যের বিরোধী দল তাতে সারা দেয়নি। শেষ পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, “বিজেপির ওই নির্দিষ্ট চার বিধায়ক আগামী দু’দিন কোন ধরনের প্রস্তাব রাখতে পারেবন না এবং প্রস্তাবে স্বাক্ষর করতে পারবেন না”। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “স্পিকারের এই বক্তব্য আইন বহির্ভূত, তিনি এই ধরনের কাজ করতে পারেব না”। তারপরেই বিজেপির পক্ষ থেকে আসন্ন বাজেট অধিবেশনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা করা হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News