আগামীকাল শুরু ভারত বনাম ইংল্যান্ড অর্ধসমাপ্ত টি-২০ সিরিজ, তার আগেই সামনে দলের বিধি ভঙ্গের ছবি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত বছর ভারত বনাম ইংল্যান্ড ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে হানা দেয় করোনা, যার জেরে ৪টি ম্যাচ খেলার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ২০২২ সালে করোনা পরিস্থিতির উন্নতি হলে তবে বাকি একটি ম্যাচ খেলা হবে, সেই অনুযায়ী আগামী কাল ১লা জুলাই ইংল্যান্ডের ব্রিসবেনে শুরু হওয়ার কথা ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর আগেই সংশয় সৃষ্টি হয়েছে গত বুধবার করোনা আক্রান্ত হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআর সূত্রে খবর ইংল্যান্ড গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন, নিয়ম নেমে তিনি রয়েছেন টিম হোটেলে আইসোলেশনে । কিন্তু তার পরেই আরও এক নিয়ম ভঙ্গের ছবি সামনে এসেছে। বিরাট কোহলি সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে রেস্তোরাতে। বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী করোনা পরিস্থিতির জন্য টিমের কেও পাবলিক প্লেসে যেতে পারবে না, কিন্তু বিধি ভঙ্গের ছবি সামনে উঠে এসেছে, যা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিদের ভূমিকা নিয়েও।
তার পাশাপাশি কালকের ম্যাচের অধিনায়কের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে, শোনা যাচ্ছে জশপ্রীত বুমরা হতে পারেন অধিনায়ক, তবে রাহুল দ্রাবিড় জানিয়েছেন ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে অধিনায়কের নাম প্রকাশ করা হবে। তবে রোহিত শর্মাকে পেতে মরিয়া ভারতীয় দল, কিন্তু তিনি এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে উঠতে পারেননি। রোহিত শর্মার পাশাপাশি কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, তবে আপাতত তিনি করোনা মুক্ত শুরু করেছেন অনুশীলন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ খেলা
Related News