Flash News
Tuesday, February 24, 2026

৭৫ হাজার ডেলিভারি কর্মী নিয়োগ করছে শ্যাডোফ্যাক্স টেকনোলজি

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

করোনা মহামারীর পরে, বিশ্বে আর্থিক মন্দা প্রকট হয়ে উঠেছিল। বহু ছোট- বড় প্রতিস্থান বন্ধ হওয়ার সাথে সাথে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠান। তবে আমাজন, ফ্লিপকার্ট সহ অনলাইন বানিজ্যিক কম্পানিগুলো বেশ ভালো রকমের লাভের মুখ দেখেছিল। এবার এরকমই অনলাইন বানিজ্যিক সংস্থা ২০২২ সালের মধ্যে সারা ভারতজুড়ে ৭৫ হাজার ডেলিভারি পার্টনার নিয়োগ করবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, শ্যাডোফ্যাক্স টেকনোলজি নামে এই সংস্থায় ইতিমধ্যে চাকরি করেন প্রায় ১ লক্ষ ২০ হাজার কর্মী। শুধু তাই নয়, এর আগেও এই সংস্থা তামিলনাড়ুতে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগের কথা প্রকাশ করেছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংস্থায় কর্মরত রাইডাররা প্রতি মাসে ৩৫ হাজার টাকা পর্যন্ত ইনকামের সাথে সাথে পাবে ৭.৫ লক্ষ টাকার দুর্ঘটনা ও স্বাস্থ্য বিমার সুবিধা। সংস্থার মুখপাত্র জানান, ডেলিভারি পার্টনার হিসেবে ভারতের বড় অংশের যুবকেরা কাজ করে আয় করে, যার ফলে এই কাজ এদেশের আয়-এর অন্যতম নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। এছাড়া ভারতীয় অর্থনীতি বিগত দিনে বেশ খানিকটা এগিয়েছে। তাই সংস্থার লক্ষ আরও বেশি চাকরির সুযোগ তৈরি করে দেওয়া।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News