Flash News
Tuesday, February 24, 2026

জামরুল কি খান? এর আছে অনেক গুন জেনে নিন এখুনি

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

শীত-গ্রীষ্ম সবেতেই বিভিন্ন ফলের বাহার হাজির থাকে আমাদের সামনে। এই যেমন গ্রীষ্ম পেরোতেই আম লিচু সবেদা কাঁঠাল সবকিছু হাজির বাঙালির সামনে। এ ছাড়াও বাজারে আরো একটি ফল পাওয়া যায় যা হলো জামরুল। অনেকেই অবশ্য এড়িয়ে যান এই ফল কিন্তু এই ফলের অনেক গুন আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লাল-সাদা দুই রঙের জামরুল বাজারে মেলে তবে বিক্রির চাহিদা অনেক কম।
বিশেষজ্ঞদের মতে, এই  ফলটিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই ভিটামিন সি আবার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এছাড়াও জামরুল থেকে পাওয়া যায় ভিটামিন ডিও যা দাঁত ও হাড়ের উপকারিতায় কাজে লাগে । ১০০ গ্রাম জামরুলে ২২  মাইক্রো গ্রাম ভিটামিন সি এবং ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। ভিটামিন এ এবং সি ছাড়া জামরুলের রয়েছে সক্রিয় যৌগ যা স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমাতে সাহায্য করে। পেটের সমস্যায়ও অনেকখানি কাজ করেই জামরুল ,এছাড়াও গরমকালে শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে জামরুল বাড়িতে রাখাই যায়। সূর্যালোকের গুণসমৃদ্ধ জামরুল রোগ প্রতিরোধে সাহায্য করে সব সময়। বিশেষজ্ঞদের মতে মানবদেহের স্টার্চ এবং শর্করা তৈরি করার যে পদ্ধতি নিয়ন্ত্রিত করে জামবোসিন সেটিও পাওয়া যায় জামরুল থেকে। জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকে ফলে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যা দূর করে এবং ডাক্তাররা এই জন্যই সুগারের রোগীদের জামরুল খেতে পরামর্শ দেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News