Flash News
  1. ইন্দোনেশিয়ায় হাজার বছরের প্রাচীন প্রম্বনান শিব মন্দির
Friday, July 10, 2026

ভিন্ন স্বাদে দই কাবাব

banner

journalist Name : Sayani Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

সকালের জলখাবারে বা বিকালের স্ন্যাকসে কী খাবার বা বাড়ির সকলকে কী খায়াবেন সেটি  নিয়ে চিন্তিত প্রত্যেক বাঙালি বাড়ির মহিলারা। সবসময় বাইরের খাবার খাওয়া টাও শরীরের জন্য উপকারী নয়।
তাই আজ স্ন্যাকস আইটেম হিসাবে যে রান্নাটি শেখানো হবে সেটি হলো দই কাবাব। আপনারা হয়তো নাম টাই অনেকে শোনেননি। সবার ই ধারণা কাবাব মানেই মাছ নয় মাংস। তবে এসব ও বাদ দিয়ে কাবাব বানানো যায়।
দই কাবাব বানাতে খুবই বেশি উপকরণ প্রয়োজন নেই এর খেতেও টেস্টি।
আসুন দেখে নিন কি কি উপকরণ ও পদ্ধতিতে এই কাবাব বানাবেন।
উপকরণ :
দই =১ কাপ, পনির =দেড় কাপ, পিঁয়াজ =১ টি, ধনেপাতা =দেড় কাপ, কাঁচালঙ্কা =৩-৪, নুন-গোলমরিচ-হিং পরিমাণ মতো, জিরে গুঁড়ো =১ চামচ, চাট মশলা =দেড় চামচ, আমচুরপাউডার, বেসন =২ চামচ, ব্রেড ক্রামস, তেল

প্রণালী :
প্রথমে দই থেকে এক্সট্রা জল ঝারিয়ে নিন। পনির গ্রেট করে নিন। পিঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা মিহি করে কুচিয়ে নিন।
এবার একটি পাত্রে দই, পনির, পিঁয়াজ কুঁচানো, ধনেপাতা কুঁচানো, কাঁচা লঙ্কা কুঁচানো, নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো,হিং, চাট মশলা, আমচুর পাউডার ও ২চামচ বেসন দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সব উপকরণ মেশানো হয়ে গেলে হাতে অল্প তেল নিন।  এবার ছোট ছোট গোল করে নিজের ইচ্ছা মতো সেফ দিয়ে দিন। এবার  ব্রেড ক্রামস এ ভালো ভাবে কোট করে নিন। কড়াই  এ তেল গরম করে একে একে ভেজে নিন। হালকা লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে চাটনি সহযোগে পরিবেশন করুন দই কাবাব। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রান্না রেসিপি