Flash News
    No Flash News Today..!!
Friday, July 10, 2026

ইন্দোনেশিয়ায় হাজার বছরের প্রাচীন প্রম্বনান শিব মন্দির

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital:

বিদেশ সফরে গিয়ে ইন্দোনেশিয়ায় যোগিয়াকার্তা অঞ্চলের হাজার বছরের প্রাচীন প্রম্বনান মন্দিরে প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু দেবদর্শনই নয়, যুগান্তকারী এক চুক্তিতে আবদ্ধ হল দুই দেশ। ইন্দোনেশিয়া সরকার ও ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) যৌথভাবে এই ঐতিহাসিক মন্দিরের সংরক্ষণ ও পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করল। প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের পর থেকেই ভ্রমণপিপাসু ও ইতিহাসপ্রেমীদের চর্চার কেন্দ্রে এখন এই প্রম্বনান। 

ভারতের আর পাঁচটা শিবালয়ের চেনা ছবিটা এখানে এক ঝটকায় বদলে যায়। নেই কোনও শিবলিঙ্গ। পরিবর্তে গর্ভগৃহে দাঁড়িয়ে আছেন তিন মিটার উঁচু অনন্য শিব মূর্তি। যোনি পীঠের ওপর দণ্ডায়মান ত্রিনয়নধারী শিবের হাতে ত্রিশূল ও রুদ্রাক্ষ। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, তৎকালীন রাজা বালিতুঙের মৃত্যুর পর তাঁর দিব্যরূপকেই এখানে ঈশ্বরের আধারে খোদাই করা হয়েছিল। অষ্টম থেকে দশম শতকে জাভা দ্বীপে শৈব ধর্মের যে স্বর্ণযুগ চলেছিল, এই মন্দির তারই জীবন্ত দলিল।      শুধু রেজিস্ট্রি বিয়ে করলেই হবে না, সাতপাকে ঘুরতে হবে

আঙ্কোর ভাটের পর এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির চত্বর। চত্বরে প্রবেশ করে ঘড়ির কাঁটার অভিমুখে এগোলেই চারপাশের দেওয়ালে জীবন্ত হয়ে ওঠে রামায়ণের আদি অনন্তকাহিনি। ২৪০টি মন্দিরের এই সুবিশাল চত্বরে শিব, ব্রহ্মা ও বিষ্ণুর ত্রিমূর্তি এক অদ্ভুত আধ্যাত্মিক আবহ তৈরি করে। মূল শিব মন্দিরটি ৪৭ মিটার উঁচু এক আকাশছোঁয়া চূড়া, যা দেখলে অবাক হতে হয়। সামনেই দাঁড়িয়ে বাহন নন্দী, হংস আর গরুর মন্দির। পর্যটকরা বলেন, প্রাঙ্গণে পা রাখলেই এক অলৌকিক স্পন্দন অনুভব করা যায়।        অমৃতার খোঁজে স্পেশাল টিম জেলা পুলিশের

প্রকৃতি আর ইতিহাসের অদ্ভুত টান রয়েছে এই যোগিয়াকার্তা অঞ্চলে। পাশেই বয়ে চলেছে ওপাক নদী। কাছেই রয়েছে আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। ইতিহাস, রহস্য আর রোমাঞ্চের এমন মেলবন্ধন কমই মেলে। যোগিয়াকার্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহজেই গাড়িতে পৌঁছানো যায় প্রম্বনান। বালি বা জাকার্তা থেকেও রয়েছে চমৎকার যোগাযোগ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই রূপকথা দেখার খরচ কিন্তু সাধারণের নাগালের মধ্যেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্মাণ সংস্কৃতি ভ্রমণ আন্তর্জাতিক
Related News