Flash News
    No Flash News Today..!!
Saturday, July 4, 2026

শুধু রেজিস্ট্রি বিয়ে করলেই হবে না, সাতপাকে ঘুরতে হবে

banner

journalist Name : তমজয় শ্রীমানী

#Pravati Sangbad Digital :

হিন্দু বিবাহ আইনের অনুচ্ছেদ ৭-এর কথা তুলে ধরে আদালত জানায়, হিন্দু বিবাহের ক্ষেত্রে আচার-অনুষ্ঠান, ‘সপ্তপদী’ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। তবেই বিবাহ সম্পন্ন হয়। হিন্দু সংস্কৃতিতে স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী হিসেবে দেখা হয়। বিয়েতে সমান অধিকার তাঁর।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিয়ে একটি পবিত্র সংস্কার, যা নতুন পরিবারের ভিত্তিও বটে। হিন্দু বিয়ে একদিকে যেমন সংস্কার, তেমনই পবিত্র। সেকথা মাথায় রেখেই প্রত্যেকের বৈবাহিক সম্পর্কের দিকে এগনো উচিত।

হিন্দু বিয়ে নিয়ে এবার বড় রায় গুজরাত হাইকোর্টের। আদালত জানিয়ে দিল, সাতপাকে না ঘুরে, শুধুমাত্র রেজিস্ট্রি করলে হিন্দু বিবাহ বৈধ বলে গণ্য হতে পারে না।

ব্রিটেন নিবাসী এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। দুই পরিবারের সম্মতিতে হওয়া একটি বিয়েকে অবৈধ ঘোষণা করতে রাজি হয়নি ফ্য়ামিলি কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানান ওই ব্যক্তি।

আদালত আরও জানিয়েছে, বিয়ে শুধুমাত্র গান-বাজনা, নাচ-গানের অনুষ্ঠান নয়। ভৌগলিক এবং সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও, প্রচলিত আচার-অনুষ্ঠান মানুষের আধ্যাত্মিক সত্তাকে পরিশুদ্ধ করে বলেই বিশ্বাস করা হয়।

সপ্তপদী অর্থাৎ সাতপাকে ঘোরার রীতি হিন্দু বিবাহের ভিত্তি। অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরেন বর-কনে, যা বিবাহকে পবিত্র ধর্মীয় সংস্কার এবং সামাজিক বন্ধনে বেঁধে ফেলে। আধ্য়াত্মিক, সামাজিক এবং আইনি মর্যাদা পায় বিবাহ।

বিয়ে বাতিলের দাবিতে আদালতে সওয়াল করেন যে আইনজীবী, তাঁর দাবি ছিল, ওই ব্যক্তি ব্রিটেনে থাকেন। স্ত্রী থাকেন আমদাবাদে। তাঁর মক্কেল বিয়ের কথা জানতেই পারেন সার্টিফিকেট দেখে।

মামলাকারীর দাবি, হিন্দু রীতি-নীতি মেনে বিবাহ সারেননি তিনি। ওই মহিলার সঙ্গে একত্রে থাকেনওনি কখনও। ভুল বুঝিয়ে তাঁকে সই করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন।

আদালত জানিয়েছে, আচার অনুষ্ঠান করে যে বিয়ে হয়নি, তা স্বীকার করেছেন দু’পক্ষই। স্বামী-স্ত্রীর সম্পর্কই গড়ে ওঠেনি তাঁদের মধ্যে। তাই ফ্যামিলি কোর্ট আবেদনকারীর আর্জিতে আমল না দিয়ে ভুল করেছে।

হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act, 1955) অনুযায়ী শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন করালেই হিন্দু বিয়ে বৈধ হয় না। অগ্নিকে সাক্ষী রেখে 'সপ্তপদী' (সাত পাক ঘোরা) সহ অন্যান্য প্রথাগত আচার-অনুষ্ঠান পালন করা আবশ্যিক বলে সাফ জানিয়েছে গুজরাত হাইকোর্ট!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News