১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইনসভার সদস্যরা বাংলা ভাগের পক্ষে ভোট দেন। এর মাধ্যমেই ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দীর্ঘ বিতর্কের পর, রাজ্য সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ২০ জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি পায়।
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালন বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলগুলোতে বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে।
২০ জুন—পশ্চিমবঙ্গের ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় দিন। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব, অদম্য সংগ্রাম এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলেই বাংলা আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে পেরেছে। সেই ঐতিহাসিক দিনটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
২০ জুন শুধু একটি তারিখ নয়, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার ইতিহাসে এক গৌরবময় দিন। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত সংগ্রামের ফলেই বাঙালি হিন্দুরা পেয়েছিল একটি নিরাপদ আশ্রয়-পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালনের ঐতিহাসিক সিদ্ধান্ত সেই িহাসকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি সেই মহান অবদান।