৩৪ বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তৃণমূল। এবার বাংলায় গেরুয়া ঝড়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- জেলায় জেলায় পদ্মের দাপট। তৃণমূলের একাধিক মন্ত্রী হারলেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি। সরকার থেকে বিরোধী আসনে তৃণমূল। সোমবার বাংলার ২৯৩ আসনের ফল ঘোষণা হল। ফলতা আসনে পুনর্নির্বাচন হবে ২১ মে। স্বাভাবিকভাবে ফলতা আসনকে বাদ রেখেই ২৯৩ আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হল।পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি।
তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। অথচ সেই নিজের ঘরেই হারতে হল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা। পরাস্ত হয়েছিলেন। এ বার মমতারই আসনে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। তাতে পরাস্ত হলেন তৃণমূলনেত্রী। ঘরের মেয়েকে হারতে হল ঘরেই।
নন্দীগ্রাম আসনে পাঁচ বছর আগে ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এ বার জয়ের ব্যবধান আরও বাড়ালেন শুভেন্দু— ১৫ হাজারেরও বেশি ভোটে জয়।
গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময়েও ‘চোর-চোর’ স্লোগান শুনলেন মমতা। সোমবার দুপুরে গণনাকেন্দ্র প্রবেশের সময়েও বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁর উদ্দেশে স্লোগান দিয়েছিলেন। তখনও তাঁর গাড়ির সামনে ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়েছিল। এ বার গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময়েও সেই স্লোগানের মুখে পড়তে হল তাঁকে।
অঙ্গ এবং কলিঙ্গ জয় আগেই হয়ে গিয়েছে। মাঝখানে বাকি ছিল বঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে লিখলেন ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!
রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। নতুন সরকার গঠনের আগে সরকারি অফিস থেকে কোনও নথি সরানো, নষ্ট করা কিংবা অনুমতি ছাড়া জেরক্স বা প্রিন্ট আউট করার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর ১৫ বছরের তৃণমূল শাসনের পর নথিপত্র গায়েব বা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমনকি প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার জন্য ও নতুন সরকারের কাছে সমস্ত তথ্য সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ।
এদিকে বাংলার রাজনীতিতে পুনরায় খাতা খোলার লড়াইতে বামেরা এবারও তরুণ তুর্কিদের ওপর ভরসা।
BJP 206, TMC 80, left + ISF 2, Congress 2, Others party win 2 seats.
তামিলনাড়ুতে বিজয় ঝড়ে ক্ষমতাচ্যুত স্ট্যালিন,
কেরলে বামেদের বদলে কংগ্রেস জোট ক্ষমতায়! অসমে বিজেপির হ্যাটট্রিক
কেরলে বামেদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, স্পষ্ট জনরায় পরিবর্তনের পক্ষে।অসমে টানা তৃতীয়বারের পথে বিজেপি, শক্ত অবস্থান ধরে রাখল শাসক দল।
তামিলনাড়ুতে বিজয়ের ঝড়ে বড় ধাক্কা স্ট্যালিন শিবিরে, নতুন দল টিভিকে-র উত্থানে পাল্টে গেল সমীকরণ।