পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি বৈঠক শিকেয় উঠেছে। হরমুজকে কেন্দ্র করে ফের সম্মুখ সমরে ইরান ও আমেরিকা। ভয়ংকর যুদ্ধের প্রমাদ গুনছে মধ্যপ্রাচ্য। এহেন পরিস্থিতিতেই আমেরিকার উপর তেলে-বেগুনে জ্বলে উঠল মিত্র দেশ সংযুক্ত আরব আমিরশাহী। আমেরিকাকে তোপ দেগে আমিরশাহীর কমেন্টেটর আবদুল খালেক আবদুল্লা জানালেন, আমেরিকা আমাদের কোনও সাহায্যে আসেনি। ওদের আর প্রয়োজন নেই। দেশের সমস্ত মার্কিন সেনাঘাঁটি বন্ধ করা হোক। খাদের কিনারায় দাঁড়িয়ে আমেরিকা - ইরান শান্তি বৈঠক
মধ্যপ্রাচ্যে ফের শুরু যুদ্ধ! ইরান জানিয়ে দিল, দ্বিতীয় দফার শান্তি বৈঠকে তারা অংশ নেবে না। সোমবার পাকিস্তানে আমেরিকার সঙ্গে ইরানের শান্তি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা ভেস্তে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে দুসপ্তাহের সংঘর্ষবিরতি হয়েছিল,সেটার মেয়াদও শেষ হচ্ছে মঙ্গলবার। এহেন পরিস্থিতিতে ইরান-আমেরিকা যুদ্ধ আবারও শুরু হবে, সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ওমান সাগরে ইরানি জাহাজ লক্ষ্য করে হামলা করেছে মার্কিন নৌসেনা। পালটা দিয়েছে তেহরানও। ভাতার রাজনীতিই কি ভোটের ভবিষ্যৎ
গত শনিবার হরমুজ পেরনোর সময়ে আচমকাই হামলার মুখে পড়ে ভারতের দুই জাহাজ। ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ‘বন্ধু’ ইরানের নৌসেনা। চলে গুলিবৃষ্টি। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি।