এবার ইরান যুদ্ধ কি শেষের পথে!
ইরানের হুঁশিয়ারির পর হামলা স্থগিত, ‘পিছু হটলেন’ ট্রাম্প?
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই বড় ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইরান-এর বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি কাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “ইতিবাচক ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে। সেই আলোচনার অগ্রগতি বিবেচনা করেই তিনি প্রতিরক্ষা বিভাগকে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে এবং ভবিষ্যৎ পদক্ষেপ নির্ভর করবে আলোচনার সফলতার ওপর। তবে ট্রাম্পের এই দাবিকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের একটি সূত্র জানিয়েছে ইরানের পাল্টা হুমকির পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের এই সাময়িক ‘বিরতি’ সিদ্ধান্ত কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে, নাকি এটি কৌশলগত পিছু হটা—তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে।