আবার মমতা বনাম শুভেন্দু ! তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। ফের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে তাঁকে। এখানে টিকিট পাননি বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। ভোটে লড়ছেন না সিপিএমের তরুণ মুখ শতরূপ ঘোষ। নাম নেই সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যেরও
বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহারের তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়।
শিলিগুড়ি কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ভাটপাড়ায় এ বারও প্রার্থী হয়েছেন অর্জুন সিংহের পুত্র পবন সিংহ।
বর্তমান বিধায়কদের মধ্যে টিকিট পেয়েছেন কোচবিহার উত্তরের সুকুমার রায়, কুমারগ্রামের মনোজ ওঁরাও, কালচিনিতে বিশাল লামা, ফালাকাটায় দীপক বর্মণ, নাগরাকাটায় পুনা ভেংরা। বিধায়কদের মধ্যে মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ার দুর্গা মুর্মু, তপনের বুধরাই টুডু, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরের জুয়েল মুর্মু, গাজোলের চিন্ময় দেববর্মণও।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী বদল হয়েছে। বর্তমান বিধায়ক সৌমেন রায়ের বদলে টিকিট পেয়েছেন উৎপল মহারাজ। বীরভূমের সিউড়ি থেকে দ্বিতীয় বারের জন্য টিকিট পেলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।