Flash News
Tuesday, March 17, 2026

সবার আগে ১৯২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট

banner

journalist Name : Tamojoy Shrimany

#Pravati Sangbad Digital:

এ বার দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে। 

সকলের আগে ভোট ঘোষণার পরদিনই ১৯২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এই তালিকায় রয়েছেন দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো একঝাঁক তরুণ। বামফ্রন্টের তালিকায় উল্লেখযোগ্য নাম সাবিনা ইয়াসমিন। তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা। কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর ।

যাদবপুর: বিকাশ ভট্টাচার্য 

উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায়

উত্তর দমদম: দীপ্সিতা ধর

মহেশতলা: সায়ন বন্দ্যোপাধ্যায় 

পানিহাটি: কলতান দাশগুপ্ত 

কোচবিহার উত্তর: প্রণয় কার্যী

শীতলকুচি: নবদীপ্তি অধিকারী

হেমতাবাদ-তনুশ্রী দাস

কালিগঞ্জ: সাবিনা ইয়াসমিন

খড়দা-দেবজ্যোতি দাস  

বরানগর: সায়নদীপ মিত্র 

রাজারহাট নিউটাউন: সপ্তর্ষি দেব

রাজারহাট-গোপালপুর: শুভজিৎ দাশগুপ্ত

কসবা: দীপু দাস

সোনারপুর উত্তর: মোনালিসা সিন্হা

পটাশপুর: সৈকত গিরি (CPI)

নারায়ণগড়: তাপস সিনহা

রানিবাঁধ: দেবলীনা হেমব্রম 

ভোটে লড়ছেন না সিপিএমের তরুণ মুখ শতরূপ ঘোষ। তবে প্রথম দফায় নাম নেই সিপিএম নেতা মহম্মদ সেলিমের। তিনি কি তাহলে এবার ভোটে লড়বেন? সেই প্রশ্ন থাকছেই। নাম নেই সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যেরও । প্রথম দফার তালিকায় সিপিএমের দুই হেভিওয়েট নেতার নাম প্রকাশ হয়নি। তাহলে কি দ্বিতীয় দফার তালিকায় তাঁদের নাম থাকবে? সেই বিষয়ে পরিষ্কার কোনও বার্তা এদিন দেয়নি আলিমুদ্দিন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News