এক পাকিস্তানি ক্রিকেটারকে ঘিরে তুলকালাম! সানরাইজার্স লিডস দ্য হান্ড্রেড-র নিলামে আবরার আহমেদকে তুলেছে। সানরাইজার্স লিডস আবরারকে তাদের দলে ২ কোটি টাকারও বেশি দিয়ে অর্থাৎ মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে। আসন্ন হান্ড্রেড মরশুমের জন্য আবরারকে কিনে নেওয়ার জন্য ফ্যানরা দলের মালিক কাব্যা মারানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে৷
ক্রিকেটার আবরার আহমেদ কে?আবরার আহমেদ একজন তরুণ পাকিস্তানি লেগ-স্পিনার। করাচির বাসিন্দা আবরার ২০২২ সালে পাকিস্তানের হয়ে অভিষেক করেন। চার বছরের কেরিয়ারে আবরার পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ম্যাচগুলিতে আবরার টেস্টে ৪৬টি, ওয়ানডেতে ২৮টি এবং টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট নিয়েছেন। এই কারণেই আবরারকে পাকিস্তানের একজন প্রতিশ্রুতিবান স্পিন বোলার হিসেবে ভাবা হচ্ছে।