ইরানের ভয়ানক প্রত্যাঘাত ! দুবাই-বাহরিনে বিস্ফোরণ, হরমুজ প্রণালীতে পুড়ছে পণ্যবাহী জাহাজ, আহত ভারতীয়
এবার আমেরিকা ও ইজরায়েলের অর্থনৈতিক কেন্দ্র, ব্যাঙ্ক, প্রযুক্তি কোম্পানিগুলিকে লক্ষ্যবস্তু করা হবে, হুঁশিয়ারি ইরানের।
আরব দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ১১ দিন ধরে লড়াই চলছে। বন্ধ হরমুজ প্রণালী। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল, LPG রফতানি বন্ধ রয়েছে। এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ?
মঙ্গলবার রাতে তেহরানকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি জানান, এবার ইরানে সবচেয়ে বড় হামলা চালাবে আমেরিকা। এর পরে ইরানের ব্যাঙ্কগুলিতে হামলা চালানো হয়েছে। যার পর বিবৃতি দিয়ে পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাদের দাবি, এবারে আমাদের দেশের অর্থনীতিকে টার্গেট করছে আমেরিকা ও ইজরায়েল। এইসঙ্গে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমেরিকার অর্থনৈতিক কেন্দ্রগুলিতে হামলা চালাবে ইরান। বলা হয়, “এবার আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুক্ত অর্থনৈতিক কেন্দ্র, ব্যাঙ্ক, প্রযুক্তি কোম্পানিগুলিকে লক্ষ্যবস্তু করা হবে।”