পয়লা এপ্রিল থেকে নয়া আয়কর আইনঃ বাজেট ২০২৬

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর। কর ফাঁকি দিলে আর জেল হবে না। ১০০% ফাইন দিতে হবে।

১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ। আরও সরলীকরণ করা হবে কর কাঠামো। ছোটমাপের আয়কর ফাঁকিতে শুধুই জরিমানা করা হবে। জেলে যাওয়া থেকে বাঁচতে দিতে হবে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা।

চালু হতে চলেছে নতুন আয়কর আইন: বাজেট ২০২৬

Union Budget 2026

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি আইন বাণিজ্য দেশ
Related News