Flash News
Tuesday, February 24, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির তলব সায়নীকে

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে সায়নীকে। আগামী শুক্রবার বেলা এগারোটার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। ইডি সূত্রে খবর, সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু প্রশ্নের উত্তর পেতে চান ইডির তদন্তকারীরা। মূলত কুন্তল ঘোষ সম্পর্কিত বেশকিছু তথ্য তাঁরা পেতে চান। কুন্তল ঘোষকে গ্রেফতার ও জিজ্ঞসাবাদের পর ইডি আধিকারীকরা মনে করছেন সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। এবার ইডির দফতরে ডাক পড়ল দলের যুব সভানেত্রী সায়নী ঘোষের। জানা যাচ্ছে কুন্তল ঘোষের বয়ানের সূত্রে ধরেই ডাকা হয়েছে সায়নীকে।

ইডি সূত্রে জানা গেছে কুন্তল ঘোষের সম্পত্তি নিয়ে তদন্তে করতে গিয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। কুন্তলের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। ইডির দাবি সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। তাঁর কুন্তল ঘোষের সঙ্গে তার কিভাবে পরিচয়। আদো তাকে চেনেন কিনা। কুন্তল ঘোষের কাছ থেকে সায়নীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। সেইসব প্রশ্নের উত্তর জানতে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডি সূত্রে দাবি কুন্তল ঘোষের বয়ানের সূত্রে ধরেই তলব করা হয়েছে সায়নীকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি রাজ্য শিক্ষা
Related News