Flash News
Tuesday, February 24, 2026

গুণে ভরা ডালিম! পুষ্টিগুণে ভরা ফলের সাতকাহন

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

আমাদের দেশের প্রায় সর্বত্রই অত্যন্ত পরিচিত একটি ফল ডালিম। ফলটি আরো দুটি নামে পরিচিত- বেদানা এবং আনার। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা একটু পার্থক্য সৃষ্টি করেছেন। তাদের মতে উন্নত জাতের ডালিমের নাম বেদানা বা আনার। নানান গুণাগুণে সমৃদ্ধ এই ফল রোগীর সুস্থতা বা দুর্বলতা কাটাতে দারুণভাবে কাজ করে।

   বেদনায় আয়রণের পরিমান বেশি থাকায় দানাগুলো রক্তের মত লাল হয়। তাছাড়াও ডালিমে রয়েছে অনেক পুষ্টিগুন ও বিভিন্ন ধরনের ভিটামিন। অনেক ফলের তুলনায় ডালিমে বেশি ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিড্যান্টও পরিমানে বেশি থাকে। পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ত্বক ভাল রাখতে সাহায্য করে। ডালিমে ম্যাগনেসিয়াম থাকায় মানসিক চাপ কাটাতে, রাতে ভাল ঘুম হতে ও শরীরের স্নায়ুতন্ত্র ভাল রাখতে সাহায্য করে। ওজন কমাতেও উপকারি এই ফল। ডালিমে ফাইবার বেশি থাকাই দূর হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। ডালিমে রয়েছে ভিটামিন কে ও বি। আয়রণ বেশি থাকায় হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। রক্তস্বল্পতায় ভোগা রোগীদের ডায়েটে এ কারণেই ডালিম আবশ্যিক।

     অনেক ফলের তুলনায় ডালিমে বেশি ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিড্যান্টও পরিমানে বেশি থাকে। পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও ত্বক ভাল রাখতে সাহায্য করে। ডালিমে ম্যাগনেসিয়াম থাকায় মানসিক চাপ কাটাতে, রাতে ভাল ঘুম হতে ও শরীরের স্নায়ুতন্ত্র ভাল রাখতে সাহায্য করে। ওজন কমাতেও উপকারি এই ফল। ডালিমে ফাইবার বেশি থাকাই দূর হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। ডালিমে রয়েছে ভিটামিন কে ও বি। আয়রণ বেশি থাকায় হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। রক্তস্বল্পতায় ভোগা রোগীদের ডায়েটে এ কারণেই ডালিম আবশ্যিক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য খাদ্যদ্রব্য
Related News