Flash News
Tuesday, February 24, 2026

তদন্তে নতুন নাম সামনে এলো "কালীঘাটের কাকু"

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

নিয়োগ দুর্নীতি চক্রের মিডল ম্যান তাপস মন্ডল। তাকে জেরা করতেই এক নতুন নাম সামনে এলো, কি সেই নতুন নাম? কালীঘাটের কাকু এই নামটাই করেছেন তাপস মন্ডল। অপরদিকে কালীঘাটের কাকু (সুজয় কৃষ্ণ ভদ্র) জানিয়েছেন তাপস মন্ডল নামের কাউকে চেনেনই না তিনি। মানিকের খুব কাছাকাছি কুন্তল সঙ্গে কিছুটা পরিচয় আছে তবে এই তাপস মন্ডল কে একদমই চেনেন না তিনি। আমার কুন্তল কে চিনলেও তিনি তার সঙ্গে চাকরি সংক্রান্ত কোনো বিষয় আলোচনায় করেননি এমনটাই জানিয়েছেন তিনি। 

 কিন্তু তাপস মন্ডল নামের কাউকে চেনেনই না তিনি এমনটা বারবার বলেছেন।

তিনি জানান তিনি থাকেন বেহালায়, কালীঘাটের কাকু কেন নাম হবে তার? আর যদি সেই নামে টাকে কেউ ডাকেই তাহলে তিনি কি করতে পারেন? 


বুধবার সকালে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন এক সাংবাদিক। সেখানে গিয়ে তাকে তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলতে শোনা যায় , “৯ ঘণ্টা সিবিআই-এর সামনে গেলাম, কথা বলে এলাম। এক বছর হয়ে গিয়েছে। তারপর আর ডাকেনি।”

সুজয় বাবু কে প্রশ্ন করা হয়েছিল তাকে কালীঘাটের কাকু নামে কেন ডাকা হয়? উত্তরে তিনি জানান কালীঘাটের অনেকেই নাকি তাকে কাকু বলে ডাকত সেই জন্যই এখন তার নাম হয়ে গিয়েছে কালীঘাটের কাকু। 

সুজয় ভদ্রের দাবি একবার কয়লা কেলেঙ্কারিতে তাকে ডাকা হয়েছিল ঠিকই কিন্তু তারপর আর ডাকা হয়নি তাহলে তার নাম এই তাপস মন্ডল বারবার কেন নিচ্ছেন? এর উত্তর হয়তো তিনি জানেন না।কিন্তু সাংবাদিকদের কাছে তিনি এটাই বলেছেন যে তাকে বদনাম করার জন্যই এই চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন সুজয় ভদ্র।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি বিনোদন
Related News