Flash News
Tuesday, February 24, 2026

পুরনো ৫ টাকার কয়েনের নতুন সংস্করণ

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

পুরনো ৫ টাকার কয়েন,যে কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুটি অনেক মূল্যবান। আর সেই জন্যই শুরু হয়ে যায় কালোবাজারি। মাত্র ৫ টাকার বিনিময়ে যদি বারো টাকা পাওয়া যায় তাহলে আর কি, আর সেই জন্যই এই ৫ টাকার কয়েন পাচার হতে লাগলো বাংলাদেশেও। জানা যায় নাকি, এই ৫ টাকার কয়েন তৈরিতে যে ধাতুটি ব্যবহার করা হয়, আবার সেই ধাতুটি দিয়েই নাকি দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয়। আর একটিমাত্র কয়েনের ধাতুকে গলিয়ে সেটি দিয়ে ছটি ব্লেড তৈরি করা যায়, যার একটির দাম ২ টাকা করে, তাই মোট ১২ টাকা পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকার বিনিময়ে। সরকারের চোখ এড়িয়ে এই কালোবাজারি দীর্ঘদিন চলত। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ঘটনা সরকার জানতে পারার পর পুরনো ৫ টাকার কয়েনের ধাতুটাই পরিবর্তন করে দিল।যাতে এই ধাতু আর বাইরের দেশে পাচার না হয়।আর এই পুরনো ৫ টাকার কয়েনের ব্যবহৃত ধাতুর দাম কয়েনটির মূল্যর থেকেও বেশি ছিল। যে কারণে, চোরাকারবারিরা অতি সহজেই তা কাজে লাগাতে পেরেছিল। তাই পরিবর্তন হয়ে গেল পুরনো ৫ টাকার কয়েন। যেখানে বলা হয়েছে এই কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুটি হবে আরো পাতলা। এবং অন্যান্য কয়েনে তৈরি ধাতুর মতোই মূল্য নির্ধারণ করা হবে ওই ধাতুটির।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News