Flash News
  1. ৭১ এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু নতুন সরকারের
Saturday, February 21, 2026

নিত্য জীবনের মাথাব্যাথা থেকে রক্ষা পেতে মেনে চলুন কিছু নিয়ম

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

নিত্য জীবনধারায় মাথা ব্যাথা একটি সাধারণ রোগ। আর যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে কষ্ট আরও বেড়ে যায়। পক্ষের দৃষ্টিশক্তির সমস্যা থাকলেও মাথা ব্যাথা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়ায়। মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেক মানুষ ওষুধের সাহায্য নেন। এছাড়া কিছু ঘরোয়া উপায়েও এই সমস্যা দূর করা যায়। 
১. বহু গবেষণায় দেখা গেছে, শরীর ডিহাইড্রেটেড হলে মাথার যন্ত্রণা বেড়ে যায়। তাই এই সমস্যাকে প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। দিনে অন্তত দু থেকে চার লিটার জল পান করা দরকার। ডায়েটে ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খাওয়া ভালো। ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। অনেকসময় ম্যাগনেশিয়ামের ঘাটতি মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে তোলে।
২. যারা মদ্যপান করেন তাদের এই বিষয়টা এড়িয়ে চলা দরকার। মদ্যপানেও মাথা যন্ত্রণার সমস্যা হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলের সেবন শরীরে সমস্যার সৃষ্টি করতে পারে। পাশাপাশি এটি রক্তনালীগুলোকে সঙ্কুচিত করে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা মদ্যপান করেন তাঁদের প্রায়শই মাথাব্যথা হয়।
৩. ঘুম মানুষের জীবনে অত্যন্ত দরকার। প্রটিদের ব্যাস্ত জীবনে সেটা সম্ভব না হলেও সম্পবপর করে তুলতে হবে। যেকোনো মানুষেরই প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায়, অনিদ্রা  ও ঘুম ঠিকঠাক না হলে মাথাব্যথার সমস্যা দেখা দেয়।
৪. এমন খাবার এড়িয়ে চলুন যা শরীরে হিস্টামিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এতে স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাছাড়া এই রাসায়নিক উপাদানটি মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে তোলে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল
Related News