Flash News
Tuesday, February 24, 2026

চুলের যত্নে ঘরোয়া টিপস

banner

journalist Name : Aparna Dutta

# Pravati Sangbad Digital Desk :

ত্বক ভালো রাখার পাশাপাশি আমাদের চুলের যত্ন নিতে হবে। তবে সেক্ষেত্রে শুধু প্যাক লাগালেই হবেনা দেহের অন্তর পুষ্টি থাকাটাও জরুরি। তবে বেশ কিছু জিনিস ব্যবহার করলে আমরা সুফল পেতে পারি।
আসুন সেগুলো জেনে নিই...
মধুর হেয়ার প্যাক
১. চুল হাইলাইট বর্তমান ফ্যাশনে দারুণ জনপ্রিয়। তবে রাসায়নিক রং চুলের ক্ষতি করতে পারে এই ভয়ে অনেকেই চুলে রং এড়িয়ে চলেন। তবে মধুর বিশেষ কিছু উপাদান আছে যা ধীরে ধীরে চুলের রং হালকা করতে সাহায্য করে।
২. এক মগ জলে আধ কাপ মধু মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার। শ্যাম্পু করার পর চুল আলতো করে মুছে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুলে আর পানি লাগাবেন না। দেখবেন চুল হয়েছে নরম, আর কেমন ঝকঝক করছে।
৩. অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। দুই চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গরম করুন। তাতে দিন দুই টেবিলচামচ মধু। এবার এই মিশ্রণ দিয়ে চুল ভালো করে ম্যাসাজ করে নিন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে নিন। তবে এটি স্ক্যাল্পে না লাগানোই ভালো।
৪. দুটি ডিম ভেঙে অল্প ফেটিয়ে নিন। তাতে দুই টেবিলচামচ মধু যোগ করে আবার ভালো করে ফেটান। চুল ভালো করে আঁচড়ে নিয়ে তা কয়েকটা ছোট ছোট সেকশনে ভাগ করে নিন। তারপর হেয়ার ব্রাশের সাহায্যে পুরো হেয়ার প্যাকটা চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫. চুল কোমল করতে ব্যবহার করুন মধু আর টক দইয়ের সাহায্যে বানানো হেয়ার প্যাক। এটি চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই চুল রুক্ষ দেখাবে না একেবারেই। আধ কাপ টক দইয়ে সিকি কাপ মধু মেশান। এই মিশ্রণটা ২০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। দেখবেন যখন শুকিয়ে এসেছে, তখন শ্যাম্পু করে নিন।
এছাড়াও
 ৬. আপনার চুল যদি শুষ্ক ও রুক্ষ হয় তাহলে ট্রাই করতে পারেন কলার প্যাক। নরম কলা নিয়ে ভালোভাবে চটকে এতে মেশান মধু, ভিটামিন-ই ক্যাপসুল, যেকোনও বেস অয়েল আর অবশ্যই কফি। সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মাথায় লাগিয়ে অপেক্ষা করুন ৪৫ মিনিট তারপর যদি রিঠার জল মাথায় ব্যবহার করতে পারেন তাহলে জেল্লা বাড়বে ৩ গুণ, নাহলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন। 
৭. মেথি, আমলা, শিকাকাই ভালোভাবে ধুয়ে উষ্ণ জলে ভেজান সারারাত। সকালে ফুটিয়ে নিয়ে বেটে নিন মিহি করে, এতে মেশান নারকেল তেল, ভিটামিন-ই ক্যাপসুল এবং সিঁথি করে করে চুলে গোড়ায় গোড়ায় লাগান, ৪৫ মিনিট পর রিঠার জল দিয়ে চুল ধুয়ে নিন , সহ্য হলে এক চামচ মধু এক মগ জলে ভালোভাবে মিশিয়ে চুলে লাগান নাহলে চায়ের কড়া লিকার দিন। রাতে অবশ্যই তেল মাখুন ।
৮. টক দই যে চুলের জন্য কতটা উপকারী তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। চুলের হাল ফেরাতে এই টক দই খুবই কাজে আসে। তাই চুলের যে ঘরোয়া সাধারণ প্রোটিন হেয়ার প্যাক হয়, সেখানেও দইয়ের মতো উপাদান ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চুলের জেল্লা ধরে রাখতে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে এই টক দই খুবই ভালো কাজ করে। আর মেথি আপনার চুলকে পুষ্টি জোগায়। একটি পাত্র নিন। তার মধ্যে ৫ টেবিল চামচ টক দই দিন। এর মধ্য়ে ৩ চামচ ভেজানো মেথি দানা মিশিয়ে দিন। সারা রাত রেখে দিন ওভাবেই। রেফ্রিজারেট করতে পারলে আরও ভালো। পরের দিন সকালে ওই দুই উপাদান ভালো করে ব্লেন্ড করে নিন। একটি ঘন পেস্ট তৈরি হবে। সেটা মাথায় মেখে নিন। স্ক্যাল্পে, চুলের গোড়ায় ভালো করে মাসাজ করবেন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল
Related News