Flash News
Tuesday, February 24, 2026

ইডির হেফাজতে অনুব্রত মণ্ডল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আগেই গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টানা পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, তাকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো উত্তর দেননি, এড়িয়ে গেছেন বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে পেশ করতে হবে আধিকারিকদের। সেই জন্য আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে তাকে পেশ করবে ইডি। উল্লেখ্য এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে একই ভাবে গ্রেফতার করেছিলেন এনফসেমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে তিনি রয়েছেন তিহার জেলে, সেই জেলেই বন্দি আরও এক অভিযুক্ত এনামুল হক। বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, অনুব্রত মণ্ডলকে ঠিক একই ভাবে দিল্লি নিয়ে যাবে কেন্দ্রীয় সংস্থা। শুধু তাই নয়, তাকে সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করাও হতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি কিছু দিন আগেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লি তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকেও সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News