Flash News
  1. ৭১ এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু নতুন সরকারের
Saturday, February 21, 2026

নোট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের একার নয় বলল কেন্দ্রীয় সরকার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

নোট বাতিলের সিদ্ধান্ত শুধু কেন্দ্রের নয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাথে দীর্ঘ আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র সরকার। উল্লেখ্য, ২০১৬ সালের মাঝ নভেম্বর করেই রাতারাতি নোট বাতিলের মতো বড়ো ঘোষণা করে কেন্দ্র সরকার।যার ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ ছিল না। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছিল আগেই। কিন্তু মামলা হলেও শুনানি স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে গত অক্টোবর মাসে শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, নোট বাতিলের জন্য উপযুক্ত কারণ দেখতে হবে কেন্দ্রকেই, সেই মতো হলফনামা জমা দেওয়ার সময় বেঁধে দেয় শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ। গত ৯ই নভেম্বর পর্যন্ত সময় সীমা বেধে দিয়েছিল শীর্ষ আদালত, তবে সেই সময় আদালতে হলফনামা জমা দেয়নি কেন্দ্র সরকার। পরে আদালতের চাপে হলফনামা জমা দেয় কেন্দ্রের আইনজীবী। সূত্রের খবর, হলফনামা দিয়ে জানানো হয়েছে “দেশে কর ফাঁকি দেওয়া, টেরোর ফান্ডিং, কালো টাকার মতো অসাধু চক্র বন্ধের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র”। তবে আরও জানানো হয়েছে শুধু নোট বাতিল করে এই সমস্ত কাজ বন্ধ করা সম্ভব নয়, সাধারণ মানুষকে সরকারের সাহায্য করতে হবে। তবে এই সিদ্ধান্ত কেন্দ্র এক নেয়নি তা জানানো হয়েছে আদালতে জমা দেওয়া হলফনামাতে। জানানো হয়েছে, দীর্ঘ ছয় মাস ধরে রিজার্ভ ব্যাঙ্কের সাথে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News