Flash News
Wednesday, April 8, 2026

শ্রীলঙ্কা লেজেন্ডসদের হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস। আবারও দুর্দান্ত পারফরম্যান্স নোমান ওঝার!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

শনিবার, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ইন্ডিয়ান লেজেন্ডস আর শ্রীলঙ্কা লেজেন্ডস টিমের ফাইনালে আবারও দুর্ধর্ষ পারফরম্যান্স করলেন নামান ওঝা। তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হলেন ভারতের প্রাক্তন কিংবদন্তীরা। 


এ- দিন প্রথমে ইন্ডিয়া লেজেন্ডস ব্যাট করতে এসে প্রথমেই শচীন তেন্দুলকারের উইকেট ফেলেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা শ্রীলঙ্কার পেসার কুলাসেকারা। সুরেশ রায়নার উইকেট ও তাড়াতাড়ি পরে যায়। এ অবস্থায় অন্যদিকে নোঙর করে পড়ে থাকেন নামান। তাঁর ৭১ বলে ১০৮ রানের ইনিংসে ছিল ১৫ টি ৪ আর ২ টি ছয়। এই ৩৯ বছর বয়সের প্রাক্তন ক্রিকেটারের যোগ্য সঙ্গ দেন বিনয় কুমার। ২১ বলে ৩৬ করেন তিনি। এই দুই খেলোয়াড়ের দৌলতে ইন্ডিয়ান লেজেন্ডস দের স্কোর হয় ১৯৫।

যার উত্তরে শ্রীলঙ্কা থেমে যায় মাত্র ১৬২ তে ১৮ ওভার ৫ বলে। ইষাণ জয়রত্নের ২২ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস ও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি শ্রীলঙ্কা লেজেন্ডসদের। নিজে রান না পেলেও ভীষণ ভাবে উচ্ছসিত মাস্টার ব্লাস্টার শচীন তেন্দুলকার। নমানের সেঞ্চুরি তে তাঁর আনন্দ চোখে পড়ার মতো। আগের বছরের মতো এবারও শ্রীলঙ্কা কে হারিয়ে কাপ নিল ইন্ডিয়া র প্রাক্তন মহারথীরা। যেন আরও একবার বুঝিয়ে দিলেন কেন তাঁদের সঙ্গে ' লেজেন্ড' কথাটি জড়িত!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News