Flash News
Tuesday, February 24, 2026

টি ২০ বিশ্বকাপে পাকিস্তান বধে বিরাট জয় ভারতের

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

পাকিস্তান ১৫৯- (২০ ওভার) ভারত ১৬০- (২০ ওভার)  ৩১ রানে চার উইকেট হারানোর পর হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিরাটের শতাধিক রানের জুটিতেই ভারতের জয়ের ভিত তৈরি হয়। বিরাট বলেন, প্যাভিলিয়ন প্রান্ত থেকে যখন শাহিন শাহ আফ্রিদি বল করতে আসেন তখন ওই ওভারটিতে বেশি রান তোলার পরিকল্পনা করি হার্দিকের সঙ্গে। আমাদের কাছে সমীকরণ স্পষ্ট ছিল। মহম্মদ নওয়াজের এক ওভার বাকি ছিল। পাকিস্তানের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের দিকেও নজর রাখছিলাম। হ্যারিসের শেষ ওভারটিতেও বেশি রান তুলতে পারলে পাকিস্তান প্যানিকের কবলে পড়বে, এটা বুঝতে পারছিলাম। বলে ১৬ রান দরকার ছিল। যেভাবে জয় এসেছে, তাতে ভাষা হারিয়েছি। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান। ওয়াইড বলে স্কোর লেভেল। অশ্বিন বাউন্ডারি মেরে ম্যাচ জেতালেন।পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলিই ভারতের সফলতম ব্যাটার। আজ মেলবোর্নে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অনবদ্য ইনিংস খেলে ভারতকে এনে দিলেন চার উইকেটে রুদ্ধশ্বাস জয়। টি ২০ আন্তর্জাতিকে চতুর্থবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে মেলবোর্নের ইনিংসটিকেই সেরা হিসেবে বেছে নিলেন কিং কোহলি। টি ২০ বিশ্বকাপে পাকিস্তান বধে বিরাট জয় ভারতের

 #Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News