Flash News
Tuesday, February 24, 2026

মহুয়া মৈত্রকে ধমক মুখ্যমন্ত্রীর, নিজের এলাকাতেই কাজ করার নির্দেশ দিলেন তিনি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

মহুয়া মৈত্রকে কড়া ধমক মুখ্যমন্ত্রীর। আজ নেতাজি ইন্ডর স্টেডিয়ামে দলের বুথ কর্মীদের সম্মেলনে নিজের এলাকায় কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সংসদ মহুয়া মৈত্রকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, “তুমি এখন আর করিমপুরের বিধায়ক না। সেটা আবু তাহেরের এলাকা। তুমি কৃষ্ণনগরের কাজ করো”। প্রসঙ্গত, সম্প্রতি দেবী কালীকে অসন্মান করেছিলেন মহুয়া মৈত্র। যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে মুখ খোলেননি তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাঁর বক্তব্যে তিনি যে অখুশি ছিলেন তা বোঝা গিযেছিল তৃণমূলের অন্দর মহল থেকেই।
তাছাড়া একাধিক অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রর নামে। এদিন সব মিলিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম করিমপুরের বিধায়ক হয়েছিলেন মহুয়া। বিধানসভা হিসাবে নদীয়া জেলার মধ্যে হলেও করিমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পরে। ২০১৯ সালে তাপস পালের পরিবর্তে কৃষ্ণনগরের বিধায়ক করা হয় মহুয়াকে কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তার পরিবর্তে উপনির্বাচনে বিধায়ক পদে মনোনিত হন বিমলেন্দু সিংহ। কিন্তু নিজের কেন্দ্র ছেড়ে করিমপুরের কাজে হস্তক্ষেপ করার কারণে দলের মধ্যেই অসন্তোষ বাড়ছিল ক্রমেনি। এদিন সে কারণেই প্রকাশ্যে ধমক দিয়ে নিজের এলাকা মহুয়া মৈত্রকে চিনিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News