Flash News
Tuesday, February 24, 2026

উপসর্গহীন করোনা আক্রান্তের উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

দেশের পাশাপাশি আরও একবার এ রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। চলতি বছরের শুরুর দিকে দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল ২৪ হাজার এর কাছাকাছি, যদিও মার্চ মাসের শুরুর দিকেই স্বাভাবিক হয়ে গিয়েছিল পরিস্থিতি, উল্লেখ্য আগের দুই ঢেউ এর মতো ভয়ংকর ছিল না তৃতীয় ঢেউ, ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে জীবন।
তবে রাজ্যে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা, আগের থেকে অনেকটাই চরিত্র বদলেছে করোনা, বর্তমানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সেন্টিনেল সার্ভেতে উঠে এসেছে এমনি ছবি। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার পাশাপাশি নন্দীগ্রাম এবং বসিরহাট স্বাস্থ্য জেলা। বর্তমানে যেই সমস্ত রোগীরা অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মূলত তাদের লালারসের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য দপ্তর, আর তাতেই উঠে এসেছে এমন তথ্য, তাতে দেখা যাচ্ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। বসিরহাট নন্দীগ্রামের পাশাপাশি রামপুরহাট স্বাস্থ্য জেলা সহ আরও বেশ কিছু স্বাস্থ্য জেলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে খানিকটা স্বস্তি দিচ্ছে মুর্শিদাবাদ, সেখানে দৈনিক করোনা আক্রান্তের পজিতিভিটি রেট ১ শতাংশের নিচে। মূলত ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত সেন্টিনাল সার্ভে চালিয়ে ছিল স্বাস্থ্য দপ্তর, সার্ভে অনুযায়ী যেই সমস্ত জায়গার পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপরে সেই সমস্ত জায়গাতে লাল সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, অন্যদিকে যেখানে পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশের মধ্যে তাদের হলুদ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News