Flash News
Tuesday, February 24, 2026

৮ বছর পূর্তিতে বিশেষ ছাড় দিচ্ছে শাওমি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

দেখতে দেখতে ভারতীয় স্মার্ট ফোনের বাজারে ৮ বছর পার করলো Xiaomi। ভারতের স্মার্ট ফোন বাজারে ইতিমধ্যেই স্যামসাং, অ্যাপেল, ওয়ান প্লাস এর মতো ব্র্যান্ডগুলি রয়েছে, তবে তাদের দাম অন্যান্য সমস্ত ব্র্যান্ডের তুলনাই অনেকটাই বেশি। অন্যদিকে রিয়েলমি, শাওমি এদের মতো চাইনিজ ব্র্যান্ডগুলির স্মার্ট ফোনের দাম তুলনামূলক ভাবে অনেকটাই কম, সেক্ষেত্রে অনেকেই ভরসা করেন এই চিনা ব্র্যান্ডগুলির ওপরে। একটা সময় ছিল যখন দেশের মানুষ নোকিয়া বা স্যামসাং ছাড়া অন্য ফোনের ওপর খুব একটা ভরসা করতে পারতো না, তবে বর্তমানে মানুষ অনেকটাই বদলেছে, বদলেছে তাদের চাওয়া পাওয়া, ফলত শাওমির মতো ব্র্যান্ড ভারতের বাজারে ৮ বছর পার করেছে, শুধু স্মার্ট ফোনই নয়, স্মার্ট টিভি, স্পীকার এর মতো প্রোডাক্টও রয়েছে শাওমির, যা মানুষের কাছে অত্যন্ত কাছের। তাই শাওমি তার ৮ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ছাড় দিতে চলেছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে, আরও জানা গিয়েছে আগামী ১৩ই জুলাই পর্যন্ত চলবে শাওমির এই বিশেষ সেল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শাওমি ১১ আই, ১২ প্রো, রেডমি ৯ এ এর মতো স্মার্ট ফোনের পাশাপাশি স্মার্ট টিভিতেও বিশেষ ছাড় দেবে সংস্থা, তবে শুধুমাত্র Mi.com এবং Mi Home Stores এ এই বিশেষ সেল দেবে সংস্থা।  অন্যদিকে এমআই এর অফিসিয়াল সাইটেও চলবে বিশেষ সেল, তবে সাইটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্যই মিলবে ছাড়। সেই সাথে মাত্র ৯৯ টাকাতেও প্রোডাক্ট কেনার অফার পাবেন ক্রেতারা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি লাইফস্টাইল
Related News