মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে। নয়া আয়কর আইনঃ বাজেট ২০২৬
‘‘১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কারযাত্রা এতে আরও শক্তিশালী হল। বিকশিত ভারতের রোডম্যাপ আরও স্পষ্ট হল।’’ এর পর জনগণের উদ্দেশে ভাষণে মোদী বাজেটের উন্নয়নমূলক দিকগুলি ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘‘সেমিকন্ডাক্টর, বায়ো ফার্মার মতো নতুন নতুন শিল্পকে এই বাজেট যে ভাবে সমর্থন করেছে, তা অভূতপূর্ব। ভারতের বাণিজ্যচুক্তির সুবিধা যাতে দেশের যুবসমাজ পায়, তা নিশ্চিত করেছে বাজেট। নির্মলাজিকে ধন্যবাদ।’’ ভারতের ইতিহাসে প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট
একদিকে ঐতিহাসিক, অন্যদিকে ভবিষ্যতের দিশাধারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এ বারের বাজেটে দারুণ ভাবে ভারসাম্য রক্ষা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ বারের বাজেটে একাধিক দিশা দেখানো ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।